• ঢাকা
  • , ,
প্রকাশিত: 4 January, 2025
আপডেট : 4 January, 2025



লক্ষ্মীপুরে হত্যা মামলায় সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

গ্রামীণ কণ্ঠ

লক্ষ্মীপুরে ৪ আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার ওপর হামলা, এলোপাতাড়ি গুলি ও চার শিক্ষার্থী হত্যা মামলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের এক সাবেক নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। আজ শনিবার ভোররাতে শহরে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। দুপুরে তাঁকে চার শিক্ষার্থী হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।গ্রেপ্তারকৃতের নাম আমজাদ হোসেন আজিম। তিনি পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের দেলোয়ার হোসেন দেলুর ছেলে এবং লক্ষ্মীপুর সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি।  আমজাদ হোসেন আজিমকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ডের আবেদন করা হবে জানিয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মোন্নাফ। তিনি বলেন, শিক্ষার্থীদের ওপর হামলায় সরাসরি জড়িত ছিলেন আজিম।

উল্লেখ্য, ৪ আগস্ট  দুপুরে লক্ষ্মীপুর শহরের তমিজ মার্কেট এলাকার সামনে ছাত্র-জনতা ও পুলিশের ওপর হামলা চালায় আওয়ামী লীগ ও যুবলীগের নেতা-কর্মীরা। এসময় গুলিবিদ্ধ হয়ে সাদ আল আফনান, ওসমান গনি ও সাব্বির হোসেনসহ চার শিক্ষার্থী নিহত। এতে তিন শতাধিক গুলিবিদ্ধ হয়ে আহত হন। এসব ঘটনায় হত্যাসহ একাধিক মামলা দায়ের করা হয়। আর এসব মামলায় আওয়ামী লীগ, যুবলীগসহ অঙ্গসংগঠনের হাজারো নেতা-কর্মীদের আসামি করা হয়।

আরও পড়ুন

  • লক্ষ্মীপুর সংবাদ এর আরও খবর