• ঢাকা
  • বৃহস্পতিবার, ২১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১৪ ডিসেম্বর, ২০২৪
আপডেট : ১৪ ডিসেম্বর, ২০২৪



লক্ষ্মীপুরে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

গ্রামীণ কণ্ঠ

প্রতিনিধি: ১৪ ডিসেম্বর (শনিবার) শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা সকালে লক্ষ্মীপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে সকালে অনুষ্ঠিত হয়।অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক জেপি দেওয়ান এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক রাজীব কুমার সরকার। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার আকতার হোসেন,স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক জসীম উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব পদ্মা সেন, সদর উপজেলা নিবার্হী কর্মকর্তা জামসেদ আলম রানা, এ্যাড: নুর মোহাম্মদ প্রমুখ। এসময় বিভিন্ন সরকারী বেসরকারী দপ্তরের কর্মকর্তা, কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। জেলা প্রশাসক রাজীব কুমার সরকার বলেন, ১৪ ডিসেম্বর এই দিনে আমরা জাতিয় বহু বুদ্ধিজীবী হারিয়েছি। যারা অত্যান্ত সুদুর প্রসার জ্ঞানের অধিকারী ছিলেন। তারা আমাদের প্রাণ দিয়ে মুক্তির পথ দেখিয়েছেন আমরা তাদের বিনম্র শ্রদ্ধার ও সম্মানের সাথে স্মরণ করি। এই দিনে শিক্ষক, সাহিত্যিক, নাট্যকার, সাংবাদিকসহ অনেক বুদ্ধিজীবী প্রাণ দিয়েছেন। তাদের প্রতেকের স্বতন্ত্র অবদান রয়েছে। মূলত দেশের বিবেকহীন করার জন্যই এই হত্যাকান্ড ঘটনা ঘটনো হয়েছে।

আরও পড়ুন

  • লক্ষ্মীপুর সংবাদ এর আরও খবর