• ঢাকা
  • , ,
প্রকাশিত: 14 November, 2024
আপডেট : 14 November, 2024



লক্ষ্মীপুরে সিঁদ কেটে ঘরে ডুকে নারীকে গণধর্ষণ, দুইজন গ্রেফতার

গ্রামীণ কণ্ঠ

প্রতিনিধি: লক্ষ্মীপুরে ভবানীগঞ্জের চরউভূতি এলাকায় সিঁদ কেটে ঘরে ডুকে এক নারী গণধর্ষণের শিকার হয়েছে। ওই নারীকে উদ্ধার হাসপাতলে প্রেরন করা হয়েছে।  এই ঘটনায় ভূক্তভোগী নারী ১৪ নভেম্বর (বৃহস্পতিবার) সকালে বাদী হয়ে সদর থানায় ৪ জনকে আসামী করে গণধর্ষণের মামলা দায়ের করেন।
এই মামলায় মনির হোসেন ও নুরুল ইসলাম শানু নামে দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। সকালে ওই এলাকায় অভিযান চালিয়ে তাদের ২ জনকে গ্রেফতার করা হয়েছে। এর আগে বুধবার গভীর রাতে এই ঘটনা ঘটে বলে জানায় পুলিশ।
পুলিশ জানায়,  প্রতিদিনের মতো নিজ ঘরে ঘুমিয়ে ছিলেন ওই নারী। ১৩ (জানুয়ারী) বুধবার গভীররাতে সিঁদ কেটে মুখোশ পরে ঘরে প্রবেশ করে ৪ জন। পরে ওই নারীকে জিম্মি করে পালাক্রমে ধর্ষণ করে তারা। এক পর্যায়ে ওই নারীর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যায় ধর্ষকরা। তবে চারজনের মধ্যে দুইজনকে চিনতে পারলেও অন্য দুইজনকে চিনতে পারেনি ভূক্তভোগী নারী। পরে তাকে উদ্ধার করে পুলিশ হাসপাতলে প্রেরন করা হয়েছে।
পুলিশ সুপার মো. আকতার হোসেন জানায়, গণধর্ষণের ঘটনায় থানায় মামলা হয়েছে। দুইজনকে গ্রেফতার করা হয়েছে। অন্য দুইজনকে গ্রেফতারের অভিযান চলছে। তবে চুরির উদ্দেশ্যে গিয়ে পরিকল্পিতভাবে ওই নারীকে গণধর্ষণ করা হয়েছে বলে প্রাথমিকভাবে গ্রেফতারকৃত দুই আসামী পুলিশের কাছে স্বীকার করেছে।

আরও পড়ুন

  • লক্ষ্মীপুর সংবাদ এর আরও খবর