• ঢাকা
  • , ,
প্রকাশিত: 10 September, 2024
আপডেট : 10 September, 2024



নির্মাণাধীন ভবন থেকে পড়ে ৩ শ্রমিকের মৃত্যু

গ্রামীণ কণ্ঠ

খুলনা প্রতিনিধিখুলনায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে ৩ শ্রমিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে নগরীর বয়রা মহিলা কলেজের বিপরীত পাশে নির্মাণাধীন কর ভবন থেকে পড়ে তাদের মৃত্যু হয়।
নিহতরা হলেন, শ্রমিক রাব্বি, আশরাফুল ও মামুন। খালিশপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন বলেন, শুনেছি বয়রা মহিলা কলেজের বিপরীত পাশে কর ভবনের নির্মাণ কাজ করছিল রড মিস্ত্রিরা, অসাবধানতাবশত পাঁচ তলা থেকে পড়ে তিন জনের মৃত্যু হয়। তবে ঘটনাটি সোনাডাঙ্গা মডেল থানা এলাকার।

আরও পড়ুন

  • সারাদেশ এর আরও খবর