• ঢাকা
  • বৃহস্পতিবার, ২১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২৬ আগস্ট, ২০২৪
আপডেট : ২৬ আগস্ট, ২০২৪



লক্ষ্মীপুরে ইউপি চেয়ারম্যান ভুলু আটক

গ্রামীণ কণ্ঠ

প্রতিনিধি : লক্ষ্মীপুর সদর উপজেলার তেওয়ারীগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওমর ফারুক ইবনে হুছাঈন ভুলুকে আটক করেছে পুলিশ। রোববার (২৫ আগস্ট) সন্ধ্যায় তেওয়ারীগঞ্জ ইউনিয়নের পুরাতন তেওয়ারীগঞ্জ বাজার থেকে তাকে আটক করা হয়।লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াছিন ফারুক মজুমদার বলেন একটি হত্যা মামলায় ভুলু চেয়ারম্যানকে আটক করা হয়েছে। তবে মামলার নির্দিষ্ট তথ্য জানাননি তিনি।
ভুলু সাবেক উপজেলা চেয়ারম্যান ও যুবলীগ নেতা একে এম সালাহ উদ্দিন টিপুর ভগ্নিপতি।
জানা গেছে, ৪ আগস্ট লক্ষ্মীপুরের মাদ্রাম ব্রিজ ও তমিজ মার্কেট এলাকায় আওয়ামী লীগ-যুবলীগ-ছাত্রলীগের হামলায় বৈষম্য বিরোধী আন্দোলনে অংশগ্রহণকারীর ৪ ছাত্র মারা যায়। এতে ১৪ আগস্ট নিহত শিক্ষার্থী আফনান পাটওয়ারী ও সাব্বির হোসেন রাসেলের স্বজনরা থানায় পৃথক দুটি হত্যা মামলা দায়ের করেন।
আফনান হত্যা মামলায় তার মা নাছিমা আক্তার বাদী হয়ে ৭৫ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ৬০০ জনকে আসামি করেন। এছাড়া ছাব্বির হত্যা মামলায় তার বাবা আমির হোসেন ৯১ জনের নাম উল্লেখ ও ২০০ জনকে অজ্ঞাত আসামি করেন।
এ দুটি মামলায় সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা যুবলীগের সাবেক সভাপতি একেএম সালাহ উদ্দিন টিপুকে প্রধান আসামি করা হয়। তবে এ দুই মামলার এজাহারে ইউপি চেয়ারম্যান ভুলুর নাম দেখা যায়নি।

আরও পড়ুন

  • লক্ষ্মীপুর সংবাদ এর আরও খবর