• ঢাকা
  • বৃহস্পতিবার, ২১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১৭ আগস্ট, ২০২৪
আপডেট : ১৭ আগস্ট, ২০২৪



ভুয়া মুক্তিযোদ্ধা শনাক্ত হলে তাঁদের আইনের আওতায় আনা হবে

গ্রামীণ কণ্ঠ

প্রতিনিধি, চট্টগ্রাম: মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক ই আজম বলেছেন, যাচাই-বাছাই এর পর যারা ভুয়া মুক্তিযোদ্ধা শনাক্ত হলে তাঁদের আইনের আওতায় আনার হবে।শনিবার (১৭ আগস্ট ) দুপুরে চট্টগ্রামের আইনশৃঙ্খলা বাহিনীর সাথে সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।এসময় তিনি জানান, ভুয়া পরিচয় দিয়ে, জাল সনদ দিয়ে যারা মুক্তিযোদ্ধা হয়েছেন তাদের আইনের আওতায় আনা হবে। পাশাপাশি এতদিন রাষ্ট্রের ভাতাও তারা ভোগ করেছে মন্ত্রণালয় তা যাচাই বাচাই করবে। রাষ্ট্রের সাথে প্রতারণার জন্য তাদের শাস্তি ভোগ করতে হবে। পরে তিনি চট্টগ্রামের কোতোয়ালি থানা পরিদর্শন করেন। কথা বলেন পুলিশ সদস্যদের সাথেও। এসময় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার সাইফুল ইসলাম, জেলা প্রশাসক আবুল বাসার ফখরুজ্জামানসহ উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

  • জাতীয় এর আরও খবর