• ঢাকা
  • বৃহস্পতিবার, ২১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২৪ জুলাই, ২০২৪
আপডেট : ২৪ জুলাই, ২০২৪



আগামীকাল থেকে চলবে যাত্রীবাহী ট্রেন

গ্রামীণ কণ্ঠ
কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে গত ১৯ জুলাই থেকে বন্ধ রয়েছে যাত্রীবাহী ট্রেন চলাচল। তবে বর্তমান পরিস্থিতিতে কারফিউ কিছুটা শিথিল করা হয়েছে। এর ফলে, সীমিত আকারে স্বল্প দূরত্বের কিছু যাত্রীবাহী ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। বৃহস্পতিবার (২৫) জুলাই থেকে বেশ কিছু লোকাল ও কমিউটার ট্রেন চলাচলা শুরু হবে।বুধবার (২৪ জুলাই) দুপুরে যাত্রীবাহী ট্রেন চালুর বিষয়টি নিশ্চিত করেছে রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. হুমায়ুন কবীর।
রেল সচিব বলেন, কারফিউ শিথিলের সময়টাতে যাত্রীবাহী কিছু ট্রেন চালানো হবে কাল থেকে। এসময়ে স্বল্প দূরত্বের লোকাল-কমিউটার ট্রেন চলবে। সকাল ১০টা থেকে ৫টা পর্যন্ত ট্রেন চলবে।
তিনি বলেন, শুরুতে কাল ঢাকা-নারায়ণগঞ্জ, ঢাকা-টাঙ্গাইলসহ দেশের আরও বেশ কিছু রুটে ট্রেন চলবে। আর শুক্রবার (২৬) থেকে আন্তনগর ট্রেন চালু হতে পারে। যাত্রীবাহী ট্রেন বন্ধ থাকলেও মালবাহী ও তেলবাহী ট্রেন চলাচল চালু আছে।

আরও পড়ুন

  • জাতীয় এর আরও খবর