• ঢাকা
  • , ,
প্রকাশিত: 5 May, 2024
আপডেট : 5 May, 2024



ঘরের নিচে চাপা পড়ে মা ছেলের মৃত্যু

গ্রামীণ কণ্ঠ

কিশোরগঞ্জ ৫ মে ২০২৪:কিশোরগঞ্জের করিমগঞ্জে কালবৈশাখী ঝড়ে ঘরের নিচে চাপা পড়ে মা ছেলের মৃত্যু হয়েছে। শনিবার (৫ মে) রাত সাড়ে ১১ টার সময় নিয়ামতপুর ইউনিয়নের হাজীপাড়া ঘোনার বাড়ি গ্রামে মর্মান্তিক এ ঘটনা ঘটে।নিহতরা হলেন, কৃষক আব্দুল কাইয়ুমের ৯ মাসের অন্তঃসত্তা স্ত্রী মোছা: রুপ তারা (৪৫) ও তার শিশু সন্তান তাইজুল (৫)।জানা যায়, শনিবার রাতে ঝড় বৃষ্টির সময় শিশু সন্তান নিয়ে ঘরে শুয়ে ছিলেন নিহত অন্তঃসত্ত্বা রূপ তারা। এ সময় ঘরের উপরে থাকা একটি রঙিলা কাঠ গাছ ঝড়ে উপড়ে ঘরের উপর পড়ে যায়। এ সময় ঘরের নিচে চাপা পড়ে রুপ তারা ও তার শিশু সন্তান তাইজুল। ঘটনাস্থলে তাইজুল মারা যায়। স্থানীয়রা আহত রূপ তারা কে রাষ্ট্রপতি আব্দুল হামিদ মেডিকেল কলেজে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

করিমগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। মুনিরুজ্জামান খান সোহেল।

আরও পড়ুন

  • সারাদেশ এর আরও খবর