• ঢাকা
  • , ,
প্রকাশিত: 8 March, 2024
আপডেট : 8 March, 2024



লক্ষ্মীপুরে ব্লাড ডোনেশন এন্ড হেল্প ক্লাব ৩ বছর ধরে ২৭’শ ব্যাগ রক্তদান

গ্রামীণ কণ্ঠ

প্রতিনিধি : যদি আমার রক্তে বাঁচে প্রাণ,স্বেচ্ছায় করবো রক্তদান এ স্লোগানকে সঙ্গে নিয়ে গত ৩ বছর ধরে ২৭’শ ব্যাগ রক্তদান করে লক্ষ্মীপুরে প্রংশসায় ভাসছেন সেচ্ছাসেবী সামাজিক সংগঠন ‘লক্ষ্মীপুর ব্লাড ডোনেশন এন্ড হেল্প ক্লাব’। শুক্রবার (৮ মার্চ) বিকেলে সদর উপজেলার আবিরনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ২৭’শ ব্যাগ রক্তদান উদযাপন ও নতুন কমিটি গঠন বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন লক্ষ্মীপুর সদর উপজেলার (বি আর ডি.বি) চেয়ারম্যান মো. মামুনুর রশিদ মামুন।
সংগঠনের সাবেক সভাপতি মো. সুজনের সভাপতিত্বে ও সাবেক সহ-সভাপতি মোশারফ হোসেন রুবেলের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন- লক্ষ্মীপুর পৌরসভার (১২নং ওয়ার্ড) কাউন্সিলর রিয়াজ পাটোয়ারী, লক্ষ্মীপুর প্রেসক্লাবের কার্য নিবার্হী সদস্য মো: রবিউল ইসলাম খান, সাংবাদিক মো: রুবেল হোসেন, সদর উপজেলা সেচ্ছাসেবক লীগের আহ্বায়ক মো. হাসেম আহমেদ রূপম, স্থানীয় সমাজ সেবক মো. মাসুম মোল্লা, লাহারকান্দি ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক মো. তফসির আহমেদ, পিয়ারাপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মো. আকতার হোসেন সাগরসহ প্রমুখ।
আলোচনা সভা শেষে ২৭’শ ব্যাগ রক্তদান উদযাপন উপলক্ষে অতিথিবৃন্দ কেক কেটে শুভ উদ্বোধন ঘোষণা করেন। পরে অতিথিদের মাঝে সম্মাননা কেস্ট প্রদান করা হয়। শেষে নবগঠিত কমিটির সভাপতি- সাধারণ সম্পাদকসহ সকল সদস্যদের শপথ বাক্য পাঠ করা হয়।

আরও পড়ুন

  • লক্ষ্মীপুর সংবাদ এর আরও খবর