• ঢাকা
  • , ,
প্রকাশিত: 4 November, 2023
আপডেট : 4 November, 2023



লক্ষ্মীপুরে সমবায় দিবস পালিত

গ্রামীণ কণ্ঠ

নিজস্ব সংবাদদাতা: লক্ষ্মীপুরে ‘সমবায়ে গড়ছি দেশ, স্মার্ট হবে বাংলাদেশ’ এ প্রতিপাদ্য নিয়ে সমবায় দিবস পালিত হয়েছে। শনিবার (৪ নভেম্বর) দুপুরে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে জেলা সমবায় দপ্তরের উদ্যোগে আলোচনা সভার আয়োজন করা হয়। এরআগে একটি বর্ণাঢ্য র‌্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

জেলা প্রশাসক সুরাইয়া জাহানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য এ্যাড: নুর উদ্দিন চৌধুরী নয়ন।

বিশেষ অতিথি ছিলেন সিভিল সার্জন ডা: আহাম্মেদ কবির, অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল আলম চৌধুরী, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম সালাহ উদ্দিন টিপু, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুর রহমান ও জেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ আশরাফ উদ্দিন রুমি।

বক্তারা বলেন, গ্রামীণ অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশে সমবায় কর্মকান্ড চালু করেন। সমবায় মানে হচ্ছে ঐক্যবদ্ধ হয়ে কাজ করা। এর মাধ্যমে দেশের গ্রামীণ অর্থনৈতিক চাকা সমৃদ্ধ হয়েছে। আগামিতেও দেশের অর্থনৈতিক সমৃদ্ধিতে সমবায় সমিতিগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

আরও পড়ুন

  • জাতীয় এর আরও খবর