• ঢাকা
  • , ,
প্রকাশিত: 14 August, 2023
আপডেট : 14 August, 2023



ভবানীগঞ্জে ব্যবসায়ীর ৫ ভরি স্বর্ণালংকার চুরি

গ্রামীণ কণ্ঠ

লক্ষ্মীপুরে ইট ভাটা ব্যবসায়ী নাছির উদ্দিন রাজু বাড়ি থেকে ৫ ভরি স্বর্ণালংকারসহ প্রায় ১০ লাখ টাকার মালামাল চুরির ঘটনা ঘটেছে। রোববার (১৩ আগস্ট) দিবাগত গভীর রাতে সদর উপজেলার ভবানীগঞ্জ ইয়নিয়নের আলীপুর গ্রামে এ ঘটনা ঘটে। তবে ঘটনার সময় বাড়িতে কেউ ছিলো না।

 

গৃহকর্মী পারভেজ হোসেন বলেন, বাড়ির মালিক রাজুসহ পরিবারের লোকজন ঢাকায় ছিলেন৷ আমি বাড়িঘর দেখাশোনা করি। তবে আমিও এখানে থাকি না। সোমবার বেলা ১১ টার দিকে আমি এসে মালপত্র এলোমেলো অবস্থায় পড়ে থাকতে দেখি। পরে ঘটনাটি বাড়ির মালিকসহ সবাইকে জানাই৷

 

পারভেজের সঙ্গে কথা বলে জানা গেছে, ছাদের সিঁড়ির কক্ষের টিন খুলে চোরের দল ভেতরে ঢুকেছে। পরে তারা ঘরে থাকা লকার ভেঙে স্বর্ণালংকার, জমির দলিল ও আইপিএসসহ ঘরের মূল্যবান মালামাল চুরি করে নিয়ে গেছে।

 

বাড়ির মালিক নাছির উদ্দিন রাজু বলেন, বাড়ি খালি ছিলো। এ সুযোগে ঘরে থাকা প্রায় ৫ ভরি স্বর্ণালংকারসহ ১০ লাখ টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে। এ ঘটনায় স্থানীয় এক চিহ্নিত চোর জড়িত রয়েছে বলে সন্দেহ করছি। আমি এ ঘটনায় মামলা করবো।

 

ভবানীগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল হাসান রনি বলেন, খবর পেয়ে আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। চোরকে চিহ্নিত করে আইনের আওতায় আনতে পুলিশের কাছে দাবি জানাচ্ছি।

 

লক্ষ্মীপুর সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আনিসুজ্জামান বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন

  • জাতীয় এর আরও খবর