• ঢাকা
  • , ,
প্রকাশিত: 24 June, 2023
আপডেট : 24 June, 2023



পদোন্নতি পেলেন ১৯১ বিচারক

গ্রামীণ কণ্ঠ

২০১৮ সালে জুডিশিয়াল সার্ভিসে যোগদান করা ১৯১ জন সহকারী জজকে সিনিয়র সহকারী জজ পদে পদোন্নতি দেওয়া হয়েছে।

সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শ করে রাষ্ট্রপতির আদেশে বৃহস্পতিবার (২২ জুন) এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন বিচার বিভাগ।

আইন ও বিচার বিভাগের (বিচার শাখা-১) জারি করা প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে সহকারী জজ বা সমপর্যায়ের বিচারকদেরকে (তালিকা অনুসারে) বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস (বেতন ও ভাতাদি) আদেশ, ২০১৬ -এর বেতন স্কেলের চতুর্থ গ্রেডে বেতনক্রম অনুসারে সিনিয়র সহকারী জজ পদে পদোন্নতি দেওয়া হয়।

এসব বিচারকরা পদোন্নতিপ্রাপ্ত পদ বা সমপর্যায়ের পদে স্ব স্ব কর্মস্থলে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত কর্মরত থাকবেন। এছাড়া যোগদানের তারিখ থেকে পদোন্নতি কার্যকর হবে।

আরও পড়ুন

  • জাতীয় এর আরও খবর