• ঢাকা
  • , ,
প্রকাশিত: 7 June, 2023
আপডেট : 7 June, 2023



লক্ষ্মীপুরে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ হারালো চটপটি বিক্রেতা

গ্রামীণ কণ্ঠ

লক্ষ্মীপুরে ব্যাটারিচালিত ভ্যান গাড়িতে চার্জের বৈদ্যুতিক সংযোগ খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মো. সবুজ (৩২) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বুধবার (৭ জুন) দুপুর আড়াইটার দিকে সদর উপজেলার লাহারকান্দি ইউনিয়নের পশ্চিম চাঁদখালী গ্রামে বাগবাড়ি এলাকায় ডারি বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সবুজ ওই বাড়ির কালু মিয়ার ছেলে। তিনি সদর উপজেলার জকসিন বাজারে চটপটি ও ফুচকা বিক্রি করতেন।

স্থানীয়রা জানায়, সবুজ তার ভ্যানগাড়ির ব্যাটারিতে চার্জ দিয়েছিল। ঘটনার সময় তিনি চটপটি বিক্রির জন্য বাজার আসবেন। তখন বৈদ্যুতিক সংযোগ খুলতে গিয়ে তারে জড়িয়ে পড়েন তিনি। এতে বিদ্যুৎস্পৃষ্টে তিনি ঘটনাস্থলেই মারা যান।

লাহারকান্দি ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড সদস্য (মেম্বার) জহিরুল ইসলাম বলেন, ঘটনাটি দুঃখজনক। থানা পুলিশের সঙ্গে কথা বলে সবুজের মরদেহ দাফনের জন্য পরিবারকে জানানো হয়েছে।

আরও পড়ুন

  • জাতীয় এর আরও খবর