• ঢাকা
  • , ,
প্রকাশিত: 28 July, 2026
আপডেট : 28 July, 2026



লক্ষ্মীপুরে ড্রাম্পট্রাক চলাচল নিষিদ্ধের দাবিতে মানববন্ধন

গ্রামীণ কণ্ঠ

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুর সড়কে ‘দানব’ নামে পরিচিত ড্রাম্পট্রাক চলাচল নিষিদ্ধ ও ফিটনেসবিহীন সকল যানবাহন জব্দ করার দাবিতে মানববন্ধন করা হয়েছে। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে লক্ষ্মীপুর নিরাপদ সড়ক আন্দোলন জেলা শাখার আয়োজনে ঘন্টাব্যাপী এ কর্মসূচি পালন করা হয়। এসময় বক্তব্য রাখেন নিরাপদ সড়ক আন্দোলন লক্ষ্মীপুর জেলা আহবায়ক আবদুল কাদের তুষার, যুগ্ম সদস্য সচিব মেহেদী হাসান মুন্না, ছাত্র প্রতিনিধি বায়েজিদ হোসেন, বিকেবি ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ইসমাঈল খাঁন সুজন প্রমুখ।
বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ ড্রাম ট্রাক ও ফিটনেসবিহীন যানবাহনের কারণে সড়কে দুর্ঘটনা বেড়ে চলেছে। এসব যানবাহনের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ না করায় সাধারণ মানুষের জীবন হুমকির মুখে পড়ছে। তাই জননিরাপত্তার স্বার্থে ড্রাম ট্রাক স্থায়ীভাবে নিষিদ্ধ, ফিটনেসবিহীন যানবাহন জব্দ করে সড়ক পরিবহনে কঠোর নজরদারি নিশ্চিত করার দাবি জানান তারা।

আরও পড়ুন

  • সদর এর আরও খবর