• ঢাকা
  • , ,
প্রকাশিত: 9 March, 2026
আপডেট : 9 March, 2026



লক্ষ্মীপুরে বিভিন্ন স্থাপনা বসিয়ে ফুটপাত দখল ১১ জনের জরিমানা

গ্রামীণ কণ্ঠ

লক্ষ্মীপুর: জনসাধারণের চলাচলের রাস্তায় দখল উচ্ছেদ কার্যক্রমের অংশ হিসেবে লক্ষ্মীপুর শহরের উত্তর তেমুহনী থেকে দক্ষিণ তেমুহনী পর্যন্ত ০৯ মার্চ (সোমবার) দুপুরে অভিযান চালিয়ে ১১ ব্যবসায়ীর কাছ থেকে ২০.০০০ টাকা জরিমানা আদায় করে ভ্রাম্যমান আদালত। সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট নিরুপম মজুমদার ও জান্নাতুল ছিদ্দিকা রহমান পৃথক পৃথক ভাবে এই অভিযান পরিচালনা করে।অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মেজবা উল আলম ভূঁইয়া সাংবাদিকদের জানান, শহরে অভিযান চলাকালে বিভিন্ন দোকানপাট ও স্থাপনা  বসিয়ে ফুটপাত দখল করে যানজট সৃষ্টি করার ঘটনায় স্থানীয় সরকার (পৌরসভা)আইন, ২০০৯  এর ১০৯ ধারায়  ১১ ব্যক্তিকে ১১ মামলায় ২০০০০ টাকা জরিমানা আদায় করে সর্তক করে দেওয়া হয়। জনস্বার্থে জেলা প্রশাসনের এ ধরণের কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তিনি।

আরও পড়ুন

  • লক্ষ্মীপুর সংবাদ এর আরও খবর