• ঢাকা
  • , ,
প্রকাশিত: 14 April, 2023
আপডেট : 14 April, 2023



লক্ষ্মীপুরে প্রধানমন্ত্রী উপহারের চাল পেলেন সাড়ে ৬ হাজার পরিবার

গ্রামীণ কণ্ঠ

নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে লক্ষ্মীপুরে ১০ কেজি করে সাড়ে ৬ হাজার পরিবারের মাঝে চাল বিতরণ করা হয়েছে। শুক্রবার (১৪ এপ্রিল) সকালে লক্ষ্মীপুর পৌরসভার মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়া এ আয়োজন করেন। পৌর শহরের হ্যাপী হলের সামনে আলোচনা সভা শেষে উপকারভোগীদের হাতে চালের ব্যাগ তুলে দেন মেয়র।

এসময় উপস্থিত ছিলেন পৌরসভার সচিব মো. আলাউদ্দিন।

পৌরসভা সূত্র জানায়, লক্ষ্মীপুরে ১৫ টি ওয়ার্ডে সাড়ে ৬ হাজার পরিবারকে প্রধানমন্ত্রীর উপহার ভিজিএফের আওতায় আনা হয়। এসব পরিবারের মধ্যে চাল বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। আগামি দুই দিন এ কার্যক্রম চলবে।

লক্ষ্মীপুর পৌরসভার মেয়র মোজাম্মেল হায়দার ভূঁইয়া বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় সারাদেশে ভিজিএফের চাল বিতরণ করা হয়। এটি নিন্ম আয়ের মানুষের জন্য প্রধানমন্ত্রীর উপহার। তাঁর পক্ষ থেকেই এ চাল বিতরণ করা হয়েছে।

আরও পড়ুন

  • জাতীয় এর আরও খবর