• ঢাকা
  • , ,
প্রকাশিত: 24 March, 2023
আপডেট : 24 March, 2023



ফরিদগঞ্জে গাছের সাথে মোটরসাইকেলের ধাক্কায় নিহত ২

গ্রামীণ কণ্ঠ

চাঁদপুরের ফরিদগঞ্জে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে মো. সজিব মৃধা ও আশিক মৃধা নামে ২ কিশোর নিহত হয়েছে। বৃহস্পতিবার (২৩ মার্চ) রাতে উপজেলার চরকুমিরা সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত মো. সজিব মৃধা উপজেলার চরমথুরা গ্রামের নান্নু মৃধার ছেলে ও আশিক মৃধা একই এলাকার জসিম মৃধার ছেলে।

পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে মোটরসাইকেলযোগে ২ বন্ধু ফরিদগঞ্জ উপজেলা সদরের মডেল মসজিদে তারাবির নামাজ আদায় করতে যায়। নামাজ শেষে বাড়ি ফেরার পথে চরকুমিরা পাটোয়ারী বাড়ির সামনে আসলে তাদের মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই মো. সজিব মৃধার মৃত্যু হয়। এ সময় স্থানীয়রা আশিক মৃধাকে গুরুতর আহতাবস্থায় উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।

ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মান্নান জানান, আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন

  • জাতীয় এর আরও খবর