• ঢাকা
  • , ,
প্রকাশিত: 2 January, 2023
আপডেট : 2 January, 2023



লক্ষ্মীপুরে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে ছাত্র সমাবেশ

গ্রামীণ কণ্ঠ

নিজস্ব সংবাদদাতা: লক্ষ্মীপুরে ছাত্রদলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ছাত্র সমাবেশ করা হয়েছে। এসময় নেতাকর্মীরা বিএনপির চেয়ারপারসন বেগম খালদা জিয়া ও বিএনপির নেতা শহীদ উদ্দিন চৌধুরী এ্যানিসহ কারাবন্দি কেন্দ্রীয় নেতাদের নিঃশর্ত মুক্তি চেয়ে বিভিন্ন স্লোগান দেন।

সোমবার (২ জানুয়ারি) দুপুরে বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির লক্ষ্মীপুরের গোডাউন রোড এলাকার বাসভবন প্রাঙ্গণে জেলা ছাত্রদলের ব্যানারে এ আয়োজন করা হয়।

জেলা ছাত্রদলের সভাপতি হাসান মাহমুদ ইব্রাহিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুনের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হাছিবুর রহমান, বিনপি নেতা নিজাম উদ্দিন ভূঁইয়া, মাঈন উদ্দিন চৌধুরী রিয়াজ, মাহবুবুর রহমান লিটন, অধ্যাপক নিজাম উদ্দিন, শাহ মোহাম্মদ এমরান, কামরুজ্জামান সোহেল ও রেজাউল করিম লিটন প্রমুখ।

আরও পড়ুন

  • জাতীয় এর আরও খবর